শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫–২০ জন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রব (৬৫) গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে ৩০–৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন নামের বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে ভাটেরচর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তা পাশে হাটতে থাকা বৃদ্ধ পথচারী আব্দুর রবকে চাপা দিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বাসে থাকা একযাত্রী পা বিচ্ছিন্নসহ আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে ঢাকায় প্রেরণ করা হয়। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে।

ভবেরচর হাইওয়ে ফাড়ির ইনচার্জ হুমায়ুন কবির ইনচার্জ জানান, নিহত আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো এসময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। বাস উদ্ধারে চেষ্টা চলছে।

 

কায়সার হামিদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ