মুন্সীগঞ্জে তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ শাখা।

বৃহস্পতিবার (১৬ নবেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও শহরের বিভিন্ন ওয়ার্ডের কয়েক শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সহ–সভাপতি ফারুক হাওলাদার। এসময় বক্তব্য রাখেন, জেলা শাখার সেক্রেটারি সাহাদাত হোসেন লস্কর ঢালী।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, সরকারের অধীনে নির্বাচনে তফসিল মানিনা। নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবি জানান তারা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More