শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মুন্সীগঞ্জে জেলা ছাত্রদল নেতাকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে জেলা ছাত্রদল নেতাকে মারধর

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল নেতাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের ডায়াবেটিস সমিটির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রদল নেতার নাম ইসমাইল হোসেন মিদুল। সে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের উপদপ্তর সম্পাদক। মিদুল মুন্সীগঞ্জ শহরের শীলমন্দির এলাকার খোকন মিয়ার ছেলে।

ছাত্রদল নেতার মামা সেলিম জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কার্যক্রম শেষে দুপুর দিকে বাড়িতে আসে মিদুল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে মুন্সীরহাটে তার দোকানে যাওয়ার সময় ডায়াবেটিস সমিটির সামনে মিদুলের মোটরসাইকেলের গতিরোধ করে চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতা গাজীর ছেলে ছাত্রলীগ নেতা মোস্তফা গাজী, মেহেদী গাজী তার ভাতিজা শ্যামল গাজী সহ ৪–৫ জন। মিশুক গাড়ি থেকে নেমে স্টিলের পাইপ ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে যায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস জানান, রোগীর হাত–পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিষয়ে বিবাদীদের কারো বক্তব্য না পাওয়া গেলেও বিবাদীর বাবা মোতা গাজী বলেন, আমি ঘটনা শুনে রোগীর পরিবারের সাথে যোগাযোগ করে চিকিৎসার সকল দায়ভার নিয়েছি। তার ছেলে ও ভাতিজার উত্তম বিচার করবে বলে ভুক্তভোগীর পরিবারকে আশ্বস্ত করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেছেন, মারধরের খবর শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নিব।

মো. কায়সার হামিদ/শায়লা/দীপ্ত নিউজ