শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে ২ শিশুসহ নারী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে ২ শিশুসহ নারী আহত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় কুকুরের কামড়ে একই বাড়ির তিনজন আহত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে দিকে উপজেলার মহাখালী ইউনিয়নের বাঘেশ্বর দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন– সদর উপজেলার বাঘেশ্বর গ্রামের জিয়াউল ঢালীর ছেলে জিসান ঢালী (৮), একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মেহতাব (৭) ও দেওয়ান বাড়ির কাদের দেওয়ানের স্ত্রী মুহিতুন নেছা (৬৫)। তাদের তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের সদর উপজেলার বাঘেশ্বর দেওয়ান বাড়িতে উঠানে বসা ছিল। কুকুর জিসানের পায়ে কামড় কামড় দেয়। পরে সাথে থাকা মেহতাবকেও দুইটি কামড় দেয়। এমন সময় মহিতুন নেছা তাদেরকে বাঁচাতে আসলে শরীরে বিভিন্ন স্থানে চারটি কামড় দেয়। পরে তাদের চিৎকারে শুনে বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে।

পরিবারের সহযোগিতায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডা. প্রান্ত সরদার তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তিনি জানান, তিনজনের মধ্যে দুইজন শিশু ও একজন বৃদ্ধা। তাদের তিনজনের মধ্যে মহিতুন বেশি আহত হয়েছে। তাদের তিনজনকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

 

হামিদ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ