শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সিগঞ্জে বাবার হাতে ছেলে খুন, এক দিনে উপজেলায় ৩ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সিগঞ্জে বাবার হাতে ছেলে খুন, এক দিনে উপজেলায় ৩ মৃত্যু

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বাবার হাতে ছেলে খুন হবার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একই উপজেলায় আরও ২টি মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আবুল হোসেনের (৭০) ছেলে নিহত আব্দুল আহাদ (৩২) তার বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সে ছুরি নিয়ে বাবার ওপর চড়াও হয়। এক পর্যায়ে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছেলে আহাদ।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বলেন, “মাদকাসক্ত ছেলের হামলায় নিজেকে রক্ষা করতে গিয়ে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, উপজেলার কোলাপাড়ায় বাবুলের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় ৭০ বছরের বৃদ্ধ মামুন কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।

এছাড়া, একই দিন সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪০–৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

 

অভি/এসএ