শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সেনাবাহিনী গড়তে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সেনাবাহিনী গড়তে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সেনাবাহিনী গড়তে, নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৩তম বিএমএ লং কোর্সের পাসিং আউট অনুষ্ঠানে তিনি আরও বলেন- এই তরুণ কর্মকর্তারাই হবে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্য অর্জনের সৈনিক।

রবিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৩তম বিএমএ ”লং কোর্স”-এর পাসিং আউট অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন সেনা কর্মকর্তাদের পথ চলতে হবে। সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন দেশের প্রধান নির্বাহী।

পরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নতুন কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।