রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিম্পসনস কার্টুন প্রেডিকশন মতে নরওয়েকে ২-১ গোলে হারাবে ব্রাজিল!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সামাজিক মাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’-এর কথিত এক ‘ভবিষ্যদ্বাণী’।

বিশ্বকাপ ঘিরে সামাজিক মাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য সিম্পসনস’এর কথিত এক ‘ভবিষ্যদ্বাণী’। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, নকআউট পর্বে ব্রাজিল ২১ গোলে নরওয়েকে হারাবে।

তবে এই দাবির সত্যতা নিয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। দ্য সিম্পসনস‘-এর এমন কোনো আনুষ্ঠানিক পর্ব বা দৃশ্যের অস্তিত্ব পাওয়া যায়নি, যেখানে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের এই নির্দিষ্ট ফল দেখানো হয়েছে।

অতীতে বিভিন্ন বড় ক্রীড়া আসরকে ঘিরেও এ ধরনের ভুয়া ‘সিম্পসন প্রেডিকশন’ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ক্রীড়া বিশ্লেষণ ও বেটিং প্রিভিউতে ব্রাজিলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। কয়েকটি বিশ্লেষণে সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ব্রাজিলের ২১ ব্যবধানে জয়ের পূর্বাভাসও দেয়া হয়েছে।

এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে সত্যিই কি ২১ ব্যবধানে জয় তুলে নিতে পারে ব্রাজিল, নাকি চমক দেখাবে নরওয়ে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More