সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহ ম্যাজিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সালাহ'র হাত ধরেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর।

নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়টি রচনা করল মিশর। মোহাম্মদ সালাহর হাত ধরেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল উত্তর আফ্রিকার এই দেশ।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভার বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩১ গোলে হারিয়েছে পিরামিডের দেশ মিশর।

এর আগে, ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপ খেলেছিল মিশর। তিন আসরে ৭ ম্যাচ এবং এবার গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জিততে পারেনি দলটি। ৯২ বছর ধরে চলা আক্ষেপ ঘুচল নবম চেষ্টায়। অবশেষে বিশ্বকাপ মঞ্চে জয়ের হাসি হাসল মিশর।

তবে শুরুটা মোটেও সুখকর করতে পারে নি মিশর। ম্যাচের ১৫ মিনিটে টিম পেইনের কর্নার থেকে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পিছিয়ে পড়ার পরও আক্রমণ থামায়নি মিসর। প্রথমার্ধের শেষ দিকে ইমাম আশুর ও সালাহ সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেননি।

দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে হেডে সমতা ফেরান মোস্তাফা জিকো। এই গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর। ৯ মিনিট পরই দলকে এগিয়ে দেন সালাহ। দ্রুত পাল্টা আক্রমণে জিকোর সঙ্গে ওয়ানটু পাস খেলে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। বিশ্বকাপে এটি ছিল মিশরের হয়ে সালাহর তৃতীয় গোল। এ

৮২ মিনিটে সালাহর কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে মিশরের জয় প্রায় নিশ্চিত করে দেন বদলি হিসেবে নামা ত্রেজেগে।

দারুণ এই জয়ে গ্রুপ টেবিলে শীর্ষস্থানে উঠল মিশর। দুই খেলায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে দুই পয়েন্ট করে পাওয়া ইরান ও বেলজিয়ামের অবস্থান দুই ও তিন নম্বর। ৪র্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১।

বিশ্বকাপে ৯২ বছরের জয়ের খরা কাটানো মিশরের সামনে এখন দ্বিতীয় রাউন্ডে ওঠার হাতছানি।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More