শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

 

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায়, কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ।

বুধবার (২২ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুপুরে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

এরআগে, গত ২ নভেম্বর ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন। তবে ওইদিন পাবলিক প্রসিকিউটর অসুস্থ জানিয়ে শুনানি পেছাতে সময়ের আবেদন করে। পরে বিচারক জামিন শুনানি দুইদিন পিছিয়ে দেন।

মির্জা ফখরুলকে গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এসএ/দীপ্ত নিউজ