শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

মিরপুর টেস্টে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুর টেস্টে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল অপরাজিত আছেন ৩৭ রানে। দলটির ওপেনিং জুটি থেকেই পাকিস্তান তুলে নে ১০৬ রান।

এর আগে প্রথম দিন ৪ উইকেটে ৩০১ রান করা বাংলাদেশ অলআউট হয়েছে ৪১৩ রানে। দ্বিতীয় দিন ৩২ ওভার ১ বল ব্যাট করে ৬ উইকেটে ১১২ রান তোলে স্বাগতিকরা। শেষ উইকেটে তাসকিন–নাহিদের ৩৯ বলে ২৯ রানের জুটিতে দলীয় স্কোর চারশো পার করে। ১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রানে আউট হন তাসকিন। মুশফিকুর রহিম আউট হন ৭১ রানে।