শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মিয়ানমারে মৃত্যু ১৬০০ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিয়ানমারে মৃত্যু ১৬০০ ছাড়াল

মিয়ানমার ও থাইল্যান্ডে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক হাজার।

শক্তিশালী এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের। সড়ক যোগাযোগ, চিকিৎসাসেবা ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে। দেশটির বিভিন্ন শহরে চোখে পড়ছে ধ্বংসস্তুপ। এমন অবস্থায় মিয়ানমারের সামরিক সরকারের আবেদনে বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। পর্যটনের দেশ থাইল্যান্ডে এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে নির্মাণাধীন বহুতল ভবন ধসে। ওই নির্মাণধীন ভবনের নিচে আরও শতাধিক নির্মাণশ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।