শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

ইয়াঙ্গুন থেকে এএফপি জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এল।

জান্তার মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, ‘আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হল।’