শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মিগজাউমের আঘাতে লন্ডভন্ড ভারতের দক্ষিণাঞ্চল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিগজাউমের আঘাতে লন্ডভন্ড ভারতের দক্ষিণাঞ্চল

 

ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ভারতের দক্ষিণাঞ্চল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) শক্তিশালী ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের বাপাতলা উপকূলে আঘাত হানে।

ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়াও ভারি বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে। ঘর–বাড়ির পাশাপাশি হাসপাতালে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

এদিকে, বৈরি আবহাওয়া উপেক্ষা করে পানিবন্দীদের উদ্ধার করছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী।

মিগজাউমের প্রভাবে চেন্নাই এয়ারপোর্টের বহু ফ্লাইট বাতিল করা হয়।

 

আরও পড়ুন: মিগজাউমের প্রভাবে অনেক স্থানে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

 

এসএ/দীপ্ত নিউজ