দীপ্ত নিউজ
বিনোদন

মা হচ্ছেন সামান্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা হচ্ছেন সামান্থা
ছবি: সংগৃহীত

সুখবর দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবার মা হতে চলেছেন তিনি। পরিচালক রাজ নিদিমরু‘কে বিয়ের ৬ মাস পর এ তারকা দম্পতির সংসারে আসছে নতুন অতিথি।

সামান্থা বা রাজ কেউই খবরটি আনুষ্ঠানিকভাবে না জানালেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’–এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনুষ্ঠানে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে।

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এ কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ–সামান্থা। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে ২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের লিং ভৈরবী মন্দিরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সামান্থা রুথ। ৪ বছর সংসার করার পর সম্পর্কে চিড় ধরলে ২০২১ সালে ডিভোর্স হয় তাদের। এরপর ২০২৪ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা।

 

এসএ