শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মা-বাবা ও ভাই-বোনের পর চলে গেল বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সোনিয়াও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মা-বাবা ও ভাই-বোনের পর চলে গেল বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সোনিয়াও

মৌলভীবাজারের জুড়ীতে ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে দগ্ধ শিশু সোনিয়া সুলতানাও (৮) মারা গেছে। বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনায় সোনিয়ার মা–বাবা ও তিন ভাই–বোনও মারা গেছেন।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত চারটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সোনিয়ার মামা আবদুল আজিজ বুধবার সকাল ছয়টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর দগ্ধ সোনিয়াকে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।সেখানে পৌঁছানোর কিছু সময় পরই সে মারা যায়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টিতে সোনিয়াদের টিনের বসতঘরের ওপর ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবা বাক্‌প্রতিবন্ধী দিনমজুর ফয়জুর রহমান (৫০), মা শিরি বেগম (৪৫), বড় বোন সামিয়া সুলতানা (১৪), সাবিনা আক্তার (১১) ও ছোট ভাই সায়েম আহমদ (৭) মারা যায়।

 

এসএ/দীপ্ত সংবাদ