শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

মাশরুম চাষে ভাগ্য বদলেছে বান্দরবানের মংথোয়াইসিং মার্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাশরুম চাষে ভাগ্য বদলেছে বান্দরবানের মংথোয়াইসিং মার্মা

পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণ সম্পন্ন মাশরুম চাষে ভাগ্য বদলেছে বান্দরবানের এক দম্পতির। অল্প পূঁজিতে লাভ বেশি আর মাশরুমের চাহিদা বৃদ্ধি পাওয়ায়, বাড়ছে এর বাণিজ্যিক চাষ।

৫ মাস আগে বাড়ির পাশে ৫ শতক জমি ভাড়া নিয়ে মাশরুম খামার গড়ে তোলেন বান্দরবানের মংথোয়াইসিং মার্মা। সেখানে এখন সারি সারি মাশরুম শেড। একেকটি স্পন বা বীজ থেকে মিলছে ১ কেজি থেকে দেড়কেজি মাশরুম। কেজিপ্রতি দাম ৩০০ থেকে ৪০০ টাকা।

টেলি কমিউনিকেশনে ডিপ্লোমা করা মংথোয়াইসিং, চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণ নেন মাশরুম চাষের উপর। পাশে থেকে এ কাজে মংথোয়াইসিংকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার স্ত্রী।

এই মাশরুম খামারে কাজের সুযোগ হয়েছে অনেক বেকার তরুণ-তরুণীর। দিন দিন মাশরুমের চাহিদাও বাড়ছে। তাই এর চাষ বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বর্তমানে বান্দরবানে মাশরুম চাষি অন্তত ২৫ জন। এদেরমধ্যে বাণিজ্যিকভাবে চাষ করছেন দুই জন।