শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পুলিশের গুলিতে বাংলাদেশিসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ায় পুলিশের গুলিতে বাংলাদেশিসহ নিহত ৩

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যম দ্য স্টার জানিয়েছে, সোমবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল ১১ টা ৩০ মিনিটে কেএম ১৭ জালান পেকান–কুয়ান্তান বাইপাস এলাকায় পুলিশের সাথে গুলিবিনিময়ের সময় এই ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, নিহতরা একটি গয়নার দোকানে ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন ছিলেন এবং তারা ‘সেন্ট্রো গ্যাং’–এর সদস্য।

নিহতদের মধ্যে দুইজন ভিয়েতনামী পুরুষ ও একজন বাংলাদেশি। ভিয়েতনামের দুই নাগরিকের বয়স যথাক্রমে ৩৬ ও ৪৪। বাংলাদেশি নাগরিকের বয়স ৩৮। তবে তাদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।

পাহাং পুলিশ প্রধান জানান, ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক–১৭ পিস্তল, ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ