শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু

 

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১০টার এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডে।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখন পর্যন্ত ভবনটিতে আটকেপড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে পাওয়া গেছে। নির্মাণাধীন এ সাইটে কাজের জন্য ১৮ শ্রমিক নিয়োগ করা হয়েছিল।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্য স্ট্রেইট টাইমস জানায়, ওই ভবনে যেসব শ্রমিক কাজ করছিল তারা সবাই বাংলাদেশি।

এ ব্যাপারে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ