শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ঈদ বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মালয়েশিয়ায় ঈদ বুধবার
প্রতীকী ছবি

দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টায় কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস, তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় তিনি বলেন, সারাদেশে ২৯টি স্থানে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা সূত্রে জানা যায়, ইয়াং ডি পারতুয়ান আগাংয়ের (রাজা) এবং প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সাথে একমত পোষণ করেছেন। তাই মালয়েশিয়ায় বুধবার পবিত্র উদুল ফিতর পালন করা হবে।