শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালের আইসিউতে রয়েছেন আরও ৩ বাংলাদেশি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি–১০/১৮–এর ছাপাখানায় আগুন লাগে।

অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশি হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বোরাক আলীর ছেলে লিটন (৩৪), পাবনার সুজানগরের পারঘোরাধা গ্রামের কোরবান মোল্লার ছেলে মুরাদ আলী মোল্লা (৩৮) এবং যশোরের কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান (৪২)।

অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। এদের মধ্যে তৎক্ষণাৎ ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। এরপর শুক্রবার (১৬ জুন) সকালে মনিরুজ্জামান নামের আরও একজনের মৃত্যু হয় এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে।

বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটের দিকে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) একটি পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের অংশ নেন।

প্রতিষ্ঠানটিতে বায়ু চলাচলের জায়গা না থাকায় আগুন লাগার পর ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই প্রথম দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

 

আফ/দীপ্ত নিউজ