শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে সুপার ফোরে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে সুপার ফোরে বাংলাদেশ

গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের শেষ চার খেলতে যাচ্ছে বাংলাদেশে

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব–১৯ দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জান্নাতুল মাওয়া (৪৫ বলে ৪৫ রান) ও সাদিয়া আক্তারের (১৯ বলে ৩১ রান) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিশিতা আক্তার নিশি–হাবিবা ইসলামদের বোলিং তোপে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন।

বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

 

এসএ