শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করল চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দফায় দফায় শুল্কবৃদ্ধির বিপরীতে পাল্টা জবাব দিয়ে চলেছে চীন। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে বেইজিং।

সব দেশের ওপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেও গত বুধবার চীনের পণ্যে উলটো শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরপর বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (১১ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, চীন মার্কিন পণ্যে ১২৫ শতাংশ পাল্টা শুল্কারোপ করেছে। এর আগে গত বুধবার চীন মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এ ছাড়া অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট অ্যামাজনে নিজেদের পণ্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন চীনের ব্যবসায়ীরা।

এদিকে চীনের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।

আল