শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মারা গেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মারা গেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জহির উদ্দিন (৫৮) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ( ৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুস সামাদ আজাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রফেসর জহির উদ্দিন দুই কন্যা সন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুম আলম বলেন, জহির শিক্ষা বোর্ডের ডরমিটরিতে থাকতেন। আজ সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা–কর্মচারীরা তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ শুনার পর শিক্ষা বোর্ডের সকল কর্মচারী কর্মকর্তারা ছুটে আসেন। প্রিয় সচিব স্যার হারিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন ।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সচিব স্যারের প্রথম নামাজে জানাজা শিক্ষা বোর্ড প্রাঙ্গনে দুপুর ১২ টার দিকে অনুষ্ঠিত হয় ।

পরে তার লাশ তার গ্রামের বাড়ীতে পাঠানো হয়। গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

এসএ/দীপ্ত নিউজ