শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!
মা ও ছেলে

পাবনার ভাঙ্গুড়ায় মায়ের চেয়ে ছেলের বয়স আট বছর বেশি হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে মা ও ছেলেকে। জাতীয় পরিচয়পত্রে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধা মাজেদা বেগম।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামে তাদের বাড়ি। মায়ের নাম মোছা. মাজেদা খাতুন আর ছেলের নাম মো. মাজেদ আলী। জাতীয় পরিচয়পত্রে ছেলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৯ সাল লেখা আছে। আর মায়ের জন্ম ১৮ অক্টোবর ১৯৭৭ সাল লেখা হয়েছে।

মাজেদা বেগম জানান, তার বয়স এখন ৭৪ বছর। কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্ম তারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল। অর্থাৎ তার বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে। তাঁর স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকুরি করতেন। ২০ বছর আগে তিনি মারা যান। স্ত্রী হিসেবে তার পেনশনের টাকা পাচ্ছেন তিনি। কিন্তু এনআইডি কার্ডে বয়স কম থাকায় যে পরিমাণ চিকিৎসা ভাতার টাকা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

ছেলে মাজেদ আলী বলেন, জাতীয় পরিচয়পত্রে তার বয়স মায়ের চেয়েও আট বছর বেশি! এই ভুলের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদেরকে। এ নিয়ে গ্রামের অনেকেই হাসাহাসি করে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান বলেন, এ বিষয়ে জানার পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুর রহমানকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শামসুল আলম/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ