শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয়: কাদের সিদ্দিকী

আদীব জামাল
আদীব জামাল
মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয়: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন,গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

শনিবার (১১ আগষ্ট) বেলা ৪ টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন,২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম আমি কক্ষনও মনে করিনা আমি এক মুহুর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।

তিনি নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে বলেন,সকালে ব্যালট পেপার যাবে বলেছে নির্বাচন কমিশনার,রাতে ব্যালট পেপার যাবেনা সকালে না গেলেও রাত্রে গেলে যেমন সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।

এসময় তিনি আরও বলেন,আগামী নির্বাচন সুষ্ঠ না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এসময় বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমূখ।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ