শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

এই উদ্যোগ বেশ পরিবেশবান্ধব বলে মনে করেন মানব কম্পোস্টিং এর সমর্থকরা। তবে, মানবদেহকে গৃহস্থালির বর্জ্য হিসেবে গণ্য করা উচিত নয় বলে এর সমালোচনা করেছেন অনেকে।

বিশ্বের বেশ কয়েকটি দেশের বড় বড় শহরে কবরস্থানের বা নতুন করে কবর দেয়ার সংকট তৈরি হয়েছে। প্রচলিত রীতিতে কবর দেয়ার পরিবর্তে মানব শরীর দিয়ে কম্পোস্ট বা জৈব সার তৈরির পদ্ধতিকে বিকল্প হিসেবে দেখছে অনেক দেশ। জৈব সার তৈরির জন্য মৃতদেহ ঘেরা জায়গায় কাঠের গুঁড়া, বিশেষ ধরনের পাতা ও খড় ঘাসের মতো কিছু উপকরণ দিয়ে প্রায় এক মাস রাখা হয়। ধীরে ধীরে সেটি পচন ধরে এবং জীবাণুমুক্ত করার জন্য তাপ প্রয়োগ করা হয়। এরপর স্বাভাবিকভাবেই মৃতদেহ জৈব সারে পরিণত হয়।

মৃতদেহ সারে পরিণত হওয়ার পর, সেই মাটি তার প্রিয়জনদের দেয়া হয়, যাতে তারা ফুলগাছ, সবজির চারা বা বৃক্ষ রোপণ করতে পারেন।

গ্রীন ইসপ্রিংস প্রাকৃতিক কবরস্থান সংরক্ষনের ম্যানেজার বলেন “প্রাকৃতিক সমাধি যে কারো জন্য বড় একটি সুযোগ, কারন এতে শরীরকে গ্রহের উপকারে লাগানোর সুযোগ তৈরি হয়। এটি প্রকৃতির সংরক্ষণে থাকে, যা সহজে মাটিতে মিশে যায়।”

যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান রিকম্পোজ জানিয়েছে, মানবশরীর এক টন কার্বন সংরক্ষণ করতে পারে।

একজন মৃতের পিতা বলেন “আমার মেয়ে আমার আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি মনে করি, সে মিশে আছে এই প্রকৃতিতে, কারন তার শরীরকে আমি প্রাকৃতিক উপায়ে সংরক্ষন করি।”

তবে এর সমালোচনাও করেছেন অনেকে। ২০১৯ সালে ওয়াশিংটনে প্রথম এই পদ্ধতি অনুমোদন দেয়া হয়। পরে কলোরাডো, ওরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়া রাজ্যে অনুমোদিত হয়। ৩১ ডিসেম্বর ষষ্ঠ রাজ্য হিসেবে নিউইয়র্কে এটি অনুমোদন দেয়। সুইডেনে মানব জৈব সার বৈধ।