শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে আনসার ভিডিপির জেলা সমাবেশ

আদীব জামাল
আদীব জামাল
মানিকগঞ্জে আনসার ভিডিপির জেলা সমাবেশ

মানিকগঞ্জে আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক জেলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়ন পর্যায়ে ভালো কাজ করায় ১০০ জন আনসার কমান্ডার, দলনেতা ও দলনেত্রীদের মাঝে বাইসাইকেল, ছাতা ও র্টচ লাইট বিতরণ করা হয়।

এসময় আনসার ভিডিপির ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী, ৩৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহাবুব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট এ.এস.এম.সাখওয়াৎ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা আনসার ভিডিপি‘র কর্মকর্তা ও জেলার আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জাহিদুল/মোরশেদ/দীপ্ত নিউজ