শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মানহীন মিষ্টি-দই উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানহীন মিষ্টি-দই উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 

মানহীন মিষ্টি দই উৎপাদন ও বাজারজাতের অপরাধে ফেনীতে ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার( ২২ আগস্ট) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের নেতৃত্ব অভিযান চালায়।

অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানহীন মিষ্টি দই উৎপাদন ও বাজারজাত করছে। এসব অপরাধে ছাগলনাইয়ার মেসার্স খন্ডল মিষ্টি মেলা, মেসার্স মুসলিম খন্ডল মিষ্টি ও মেসার্স মায়ের দোয়া খন্ডল মিষ্টি প্রতিষ্ঠানসমূহের প্রত্যেককে বিএসটিআই আইন–২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম), এছাড়া বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধিবৃন্দ ও ফেনী জেলা পুলিশের সদস্যবৃন্দ সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

 

এসএ/দীপ্ত নিউজ