সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

হরতাল ও অবরোধের নামে জ্বালাও পোড়াও করে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ।

রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএফডিসিতে মানববন্ধন করে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিনোদন অঙ্গনের তারকারা। একই দাবিতে শহবাগে র‍্যালি করেছে তৃতীয় লিঙ্গের মানুষ।

এসময় বক্তারা বলেন, আগুন সন্ত্রাসের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আন্দোলনের নামে হরতালঅবরোধ সাধারণ মানুষের জীবনজীবিকায় আঘাত হানছে বলে অভিযোগ করেন শিল্পীরা।

এদিকে, সকালে বিশ্ব মানবাধিকার দিবসে আগুন সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গদের পাঁচটি সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিত্বের দাবি করেন তারা।

 

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More