শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদরে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক এক আসামি আবদুস শুক্কুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব –৭।

মঙ্গলবার (০৫ জুলাই) রাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত পলাতক ব্যক্তি শুক্কুরকে কক্সবাজার সদরের রুমানিয়াছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজারের মহেশখালী এলাকায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ২০১৫ সালের ২১ মে শুক্কুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শুক্কুর একাত্তরে যুদ্ধ চলাকালে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এলাকায় বাংলাদেশের নিরীহ মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। এ অপরাধে অভিযুক্ত হয়ে সে দীর্ঘদিন পলাতক ছিল।

 

শায়লা/ দীপ্ত সংবাদ