শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মাদুরোকে ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদুরোকে ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান চীনের

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

ওয়াশিংটন কারাকাসে হামলা চালিয়ে মাদুরোকে আটক করার পর রবিবার (০৪ জানুয়ারি) এই দাবি তোলে বেইজিং।

বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘তাদের অবিলম্বে মুক্তি দিন ও ভেনিজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করুন।’

বিবৃতিতে আরো বলা হয়, কারাকাসে চালানো এই হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন।’