শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদারীপুরে নার্সকে ধর্ষণ মামলায় ক্লিনিক মালিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদারীপুরে নার্সকে ধর্ষণ মামলায় ক্লিনিক মালিক গ্রেপ্তার

মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণ মামলায় শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক আপেল মাহমুদ (৪০) গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত একজন নার্স (সেবিকা) গত কয়েকবছর ধরে সেখানে চাকুরী করতো। কর্মরত থাকা অবস্থায় তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ৭ মার্চ হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করেছে ওই সেবিকার পরিবার।

গত রাতে শিবচর থানা পুলিশের উপ–পরিদর্শক(এসআই) রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে শিশু ধর্ষণের মামলাও রয়েছে

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রতন শেখ জানান,’ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদ এর নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি তার প্রতিষ্ঠানে কর্মরত একজন নার্সকে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।‘

রফিকুল/আল