শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মাহাদী হাসান (১৮) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুর ২ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত মাহাদী গ্রামের মজুমদার বাড়ীর আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে স্নাতক ভর্তিচ্ছু শিক্ষার্থী।

রাধানগর ইউনিয়নের ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, দুপুরে আকাশ মেঘলা থাকায় মাহাদী গরু আনতে বাড়ির পাশে মাঠে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটে পড়ে।

ইউপি সদস্য আরও জানান, তাৎক্ষণিক মাহাদীকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আবদুল্লাহ/এসএ/দীপ্ত সংবাদ