শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাছ ধরে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাছ ধরে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা

 

গাজীপুর সদর উপজেলার বাঙালগাছ এলাকায় মাছ ধরে ফেরার পথে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ গফরগাঁও এলাকার শফিকুল ইসলাম ও তার ছোট ভাই শুকুর আলী। তারা দুইভাই গাজীপুর মহানগরের বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানায়, শফিকুল বলাকা পরিবহনের বাসে হেলপারের কাজ করতো এবং ছোট ভাই শুকুর অটোরিকশা চালাতো। শুক্রবার বিকেলে বাসা থেকে দুজনে বরশি দিয়ে মাছ ধরতে বের হয় ।

পুলিশ জানায়, শফিকুলের সঙ্গে কাঠের দোকানদার হিমেল ও তার ভাই সুমন, রাসেলের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। কয়েক দিন আগে তাদের সঙ্গে মারামারি ও ঝগড়া হয়েছিল। শত্রুতা বলতে তাদের সঙ্গেই ছিল বলে অভিযোগ করেন শফিকুলের স্ত্রী ।

জিএমপি সদর ওসি জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় দুটি লাশ পেয়েছি। ঘটনাস্থলে স্বজনরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

এসএ/দীপ্ত নিউজ