শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মাছ ধরতে গিয়ে নদীতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাছ ধরতে গিয়ে নদীতে যুবকের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিবাগত রাতে মামুন পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় তালতলা স্টিলের ব্রীজের উপর থেকে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ পাঁ পিছলে তিনি নদীতে পড়ে যান। পরে রাত ১১টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিজাম উদ্দিন নদী থেকে যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

আবদুল্লাহ/এসএ/দীপ্ত সংবাদ