শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাঘের শেষে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাঘের শেষে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাপন।

মাঘের শেষে হঠাৎ করেই শীতের দাপট শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। গত এক সপ্তাহ ধরে জেলায় ১৩–১৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছিল তাপমাত্রার পারদ। হঠাৎ করেই বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা নিচে নেমে যায়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

সকাল থেকে সূর্যের দেখা মিললেও সারাদিন উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসে শীতের তীব্রতা বেড়ছে কয়েকগুন। সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে। শীতে বিপাকে রয়েছে শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগির সংখ্যা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আকাশ পরিস্কার থাকায় এবং উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। রাতের তাপমাত্রা কম ও দিনে গরম অনুভূত হচ্ছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত তাপমাত্রার পারদ এ রকম থাকবে। এরপর তাপমাত্রা বাড়বে।