শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় স্বেচ্ছাসেবক দল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত একাধিক

আদীব জামাল
আদীব জামাল
মাগুরায় স্বেচ্ছাসেবক দল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত একাধিক

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশেকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার(৬ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গীর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল, ছাত্রলীগের কয়েকজন কর্মী ও পথচারীরা আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে শহরে দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শহরের ইসলামপুর পাড়ায় বিএনপির কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। সেখানে বিভিন্ন এলাকা থেকে খন্ড–খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয় নেতাকর্মীরা। মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে শহরের চৌরঙ্গীর মোড় এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ