শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় স্কুলের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
মাগুরায় স্কুলের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে রুবিয়া বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে পুকুরে গোসল করতে এসে স্থানীয় এক ব্যাক্তি তার মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এস মরদেহ উদ্ধার করে।

নিহত রুবিয়া বেগম মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার মোঃ তাসের আলীর স্ত্রী। সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন বলে জানান নিহতের ছেলে নয়ন শেখ।

নিহতের ছেলে নয়ন শেখ বলেন, আমার মা দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। মা শহরের বিভিন্ন স্থান থেকে শাক তুলে বিক্রি করার কাজ করত। শনিবার সকালে স্থানীয়দেও মাধ্যমে জানতে পারি মডেল স্কুলের পপকুরে একটি নারীর মরদেহ ভাসছে। এসে লাশ শনাক্ত করে দেখি আমার মা।

মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন,সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে । প্রাথমিকভাবে সুরহতালে ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছে সে দীর্ঘদিন মৃগী রোগসহ নানা রোগে ভুগছিলেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ