শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় শেখ রাসেল এর জন্মদিন পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় শেখ রাসেল এর জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে মাগুরায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মাগুরাবাসী।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা , জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

শ্রদ্ধা নিবেদন শেষে মাঠ প্রাঙ্গণে জন্মদিন উপলক্ষে কেক কেটে শিশুদেরকে খাওয়ানো হয়। এরপর কালেক্টরেট চত্বর হতে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে মাগুরা –১ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীর অংশ নেয়।

র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপদ্দের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে উল্লেখিত কর্মসূচিগুলোর আয়োজন করা হয়। তাছাড়া দিবসটিকে ঘিরে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকাল ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/শায়লা/দীপ্ত নিউজ