শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

‘সচেতনতা–স্বীকৃতি–মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পালিত হয়েছে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

মঙ্গলবার (২ এপ্রিল) এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ–পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক জাহিদুল আলম, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. বাবলুর রহমান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান ও মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন প্রমুখ।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ