শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুর বিদ্যুৎ স্পৃষ্টে সিনথিয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল উপজেলার দারিয়াপুর ইউনিয়নে চৌগাছি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের জিল্লুর রহমান শেখের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বসত ঘরের পাশে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে গাছে ওঠে শিশুটি। এসময় ঘরের চালার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে স্পর্শ লেগে মারাত্মক আহত হয় সে। পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গিয়েছে। আইনগত সকল কার্যক্রম শেষে শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ