শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিএনপির বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাগুরায় বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে মাগুরা জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে পথ সভায় মিলিত হয়।

সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব আক্তার হোসেন, গত নির্বাচনে মাগুরায়–১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে গণ্য আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে।

 

মোঃ কাশেমুর রহমান মাগুরা/পূর্ণিমা/দীপ্ত নিউজ