শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন
দশ দফা দাবিতে মাগুরায় বিএনপি অবস্থান কর্মসূচি

চাল, ডাল, তেলসহ নিত্যপন্যর দাম কমানো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে মাগুরায় বিএনপি অবস্থান কর্মসূচি পালন করছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় বিএনপি কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে মাগুরা জেলা বিএনপি।

জেলা বিএনপি’র আহবায়ক আলি আহমদের সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কদ্রীয় বিএনপির সহ–প্রচার সম্পাদক কৃষিবিদ মাঃ শামীমুর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, খান হাসান ইমাম, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, ফারুকুজ্জামান, যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম প্রমূখ।

বক্তারা সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আফ/দীপ্ত সংবাদ