শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বাড়ির পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বাড়ির পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় নিজ বাড়ির পাশ থেকে হাফিজার লস্কার(৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) সকালে সদরের মঘী ইউনিয়নের বড়খড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা সন্দেহে আপন দুই ভাই হারুন(৪০) ও ফারুক(৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাফিজার লস্কারে ছেলে তামিম লস্কার জানায়, বাবাকে রাত ১০টার পরে বিছানায় ঘুমাতে দেখি। আমরাও যে যার মত ঘুমাতে যাই। ফযরের সময় ঘরের কোনে বাবার লাশ দেখে আমাদের চিৎকারে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাবার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, হাফিজার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হারুন ও ফারুক নামে দুই সহোদরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ