শিরোনাম
দুই ছেলেকে জমি লিখে দেওয়ায় বাবার দাফনে অন্য ছেলে-মেয়েদের বাধা প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর মাদারীপুরে কানের দুল ছিনতাইয়ের সময় হামলায় নারীর মৃত্যু বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু পুত্র সন্তানের মা হলেন সামান্থা আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬
দীপ্ত নিউজ
সারাদেশ

মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

আদীব জামাল
আদীব জামাল
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ, ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখা।

রবিবার (২০ আগস্ট) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস মাগুরা পৌরসভা শাখার আহবায়ক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন।

এসময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শাখা আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ,ছাত্র কংগ্রেস মাগুরা জেলা শাখার আহবায়ক মোঃ কাজল ইসলামসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলার চার উপজেলা থেকে কয়েকশো নেতা কর্মী অংশ নেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ