শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু হুরাইরা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হুরাইরা গোবরনাদা গ্রামের ইমদাদুল মোল্যা ছেলে।

পুলিশ ও পরিবার সূএে জানা যায়, দুপুরে বাড়ির বাইরে উঠানে বসে খেলা করছিল হুরাইরা। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবার। একপর্যায়ে বাড়ির পিছনে পুকুরে শিশুটিকে খুঁজে পায়।

স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম জানান, প‌রিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ অ‌ভিভাবকের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

 

এসএ/দীপ্ত নিউজ