শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় পরিবহনের ধাক্কায় দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় পরিবহনের ধাক্কায় দুজনের মৃত্যু
সদর হাসপাতালে

মাগুরায় গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক আনোয়ার বিশ্বাস (৪৪) ও পথচারী রোকেয়া বেগম (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামের ময়না বিশ্বাসের ছেলে ও রোকেয়া জেলার মহম্মদপুর উপজেলার বিনোদন পুর ইউনিয়নের উরুড়া গ্রামের সামছু সরদার এর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের অপর প্রান্তে বোতল কুড়ানোর কাজ করছিলেন বৃদ্ধ রোকেয়া। এ সময় হাসপাতালে এই প্রান্ত থেকে একটি মোটরসাইকেল ওই পাশে ঘুরাতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি পরিবহন তাদেরকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

মাগুরা হাইওয়ে থানার ওসি গৌতম চন্দ্র মন্ডল জানান, গোল্ডেন লাইন বাসটিকে জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ ঘটনায় গাড়ির বিরুদ্ধে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ