শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

মাগুরা সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তাসফিয়া খাতুন (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তাসফিয়া সদর উপজেলার নালিয়ার ডাঙ্গী গ্রামের এনামুল হক তুহিনের মেয়ে।

মেয়েটির চাচা নাজমুল হোসেন জানান, রবিবার মাগরিবের নামাজের পর মেয়েটি তার বাবা–মা ও বোনের সাথে নতুন নির্মানাধীন একতলা ভবনের ছাদে উঠেছিল। এ সময় সে হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

চাচা আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মাগুরা সদর থানার ওসি মোঃ মেহেদী রাসেল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ