শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় ট্রাক চাপায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ট্রাক চাপায় নিহত ২

মাগুরার শালিখা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) ও শাকিব আহমেদ (২৭) নামে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালক হানিফ মোল্লা (৩৯) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে আড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে। শাহাবুর রহমান পেশায় একজন দন্ত চিকিৎসক ছিলেন।

আহত ট্রাকচালক হানিফ মোল্লাকে পুলিশ হেফাজতে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরার শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিব আহমেদ নামে দুই ব্যক্তি আড়পাড়া বাজার থেকে মটর সাইকেলযোগে শালিখা সড়ক দিয়ে নিজ বাড়ি জুনারী গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে রাত সোয়া ৮ টার দিকে আড়পাড়া বাজারের আধা কিলোমিটার দূরে দাউদ মুন্সির রাইস মিলের সানে পৌছালে মুখোমুখি আসা একটি ট্রাক ও কার্ভাড ভ্যানের সাথে তাদের বহনকৃত মটর সাইকেলটির সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক, ট্রাকচালক ও কার্ভাড ভ্যান আাটক করেছে। আহত ট্রাকচালককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আফ/দীপ্ত সংবাদ