শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সার ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সার ব্যবসায়ী নিহত
স্বজনদের আহাজারী

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সার ব্যবসায়ীর নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাতটায় মাগুরা যশোর সড়কের জাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম সুশান্ত শিকদার (৬০)। তিনি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের শিকদার পাড়ার জিতেন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাগলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয় সুশান্ত শিকদার। পথিমধ্যে যশোরগামী একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালে কর্মরত পুলিশ কনস্টেবল হযরত আলী বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

মরদেহ অস্থায়ী মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আফ/দীপ্ত সংবাদ